শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

আটক ২৮ নারী ২ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamat_nariআওয়ার ইসলাম: জামায়াতে ইসলামীর কর্মী সন্দেহে আটক ২৮ নারীকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকার মহানগর হাকিমের আদালতে ২৮ নারীকে হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন জানায় মোহাম্মদপুর থানার পুলিশ।

আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম দেলোয়ার হোসেন আটককৃত নারীদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন রিমান্ডের বিষয়টি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুপুরে মোহাম্মদপুর থানার তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ওই নারীদের আটক করা হয়। বাড়িটির মালিক শাহনাজ বেগম।

পুলিশের ভাষ্য, আটক নারীরা নাশকতার মাধ্যমে সরকার উৎখাতের পরিকল্পনা করছিলেন।

মামলার এজাহারে দেয়া ওই নারীদের নাম হচ্ছে- শাহনাজ বেগম (৫৬), নাইমা আক্তার (৫৫), উম্মে খালেদা (৪০), জোহরা বেগম (৩৫), সৈয়দা শাহীনা আক্তার (৪০), উম্মে কুলসুম (৪২), জেসমিন খান (৪৩), খোদেজা আক্তার (৩২), সালমা হক (৪৫), সাকিয়া তাসলিম (৪৭), সেলিমা সুলতানা সুইটি (৪৮), হাফসা (৫৫), আকলিমা ফেরদৌস (৩৭), রোকসানা বেগম (৫১), আফসানা মিমি (২৫), শরীফা আক্তার (৫৩), রুবিনা আক্তার (৩৮), তাসলিমা (৫২), আসমা খাতুন (৩৫), সুফিয়া (৪১), আনোয়ারা বেগম (৪৬), ইয়াসমিন আক্তার (৪১), সাদিয়া (৪৫), ফাতেমা বেগম (৫১), উম্মে আতিয়া (৪৬), রুমা আক্তার (৩২), রাজিয়া আক্তার (৪২) ও রহিমা খাতুন (৩০)।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ