শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

মোহাম্মদপুরে জামায়াতকর্মী সন্দেহে ২৮ নারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamat_nariআওয়ার ইসলাম: জামায়াতের কর্মী সন্দেহে রাজধানীর মোহাম্মদপুর থেকে  ২৮ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ওই নারীদের গ্রেপ্তার করা হয়। খবর এনটিভি

পুলিশ বলেছে, গ্রেপ্তার হওয়া নারীরা নাশকতার পরিকল্পনা করছিল।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীদের বিষয়ে মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর আড়াইটার দিকে তাজমহল রোডে ওই বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করে। তিনি জানান, পুলিশ গ্রেপ্তারের উদ্দেশ্যে ওই ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ে। তখন ভেতর থেকে কেউই দরজা খুলে দিচ্ছিলেন না। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে দরজা খুলে দেওয়া হয়। এর পর ওই ফ্ল্যাট থেকে ২৮ নারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া নারীদের সবাই উচ্চশিক্ষিত। তাঁদের মধ্যে কেউ কেউ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ডাক্তারসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে অনেক নারী দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী পরিবারের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা গেছে। জিজ্ঞাসাবাদে তাঁরা অনেকেই তাঁদের প্রকৃত পরিচয় দিচ্ছেন না। তাঁদের আদালতে নেওয়া হচ্ছে; সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ