শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর কর্মসূচি পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina carআওয়ার ইসলাম : ঢাকা শহরে রাস্তায় ভিআইপি যন্ত্রণা নতুন কিছু নয়। অফিসগামী, হাসপাতালের রুগি ও পরীক্ষার্থী কেউ এ বিরম্বনা থেকে মুক্ত নন। কিন্তু এবার এসএসসি পরীক্ষার্থীদের বিরম্বনা থেকে মুক্তি দিতে উদ্যোগী হলেন স্বয়ং প্রধানমন্ত্রী।

ঢাকায় এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামীকাল রোববার সকালের পূর্বনির্ধারিত অনুষ্ঠান ৩০ মিনিট পিছিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি সকাল সাড়ে ১০টায় শুরু হবে। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশের পর প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে বের হবেন।

 প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পরীক্ষার দিনগুলোতে প্রধানমন্ত্রী অন্য অনুষ্ঠানগুলোর সময়সূচিও একইভাবে নির্ধারণের জন্য ইতিমধ্যে ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

আগামীকাল রাজধানীর একটি হোটেলে ই-নাইন ফোরামের মন্ত্রী পর্যায়ের একটি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ