শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

’বিএনপি কোন ইস্যু খুজে পায় না তাই ভিত্তিহীন বিষয় আমদানি করে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasan-mahmudআওয়ার ইসলাম: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বিএনপি নেতারা প্রকাশ্যে ভারত বিরোধিতা করলেও তলে তলে দেশটির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে।

তিনি ভারতীয় কর্মকর্তাদের পুলিশ একাডেমি পরিদর্শন বিষয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক বক্তব্যের জবাবে হাছান বলেন, ‘তারা কোন ইস্যু খুজে পায় না তখন ভিত্তিহীন বিষয় আমদানি করে মিথ্যাচার করে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন হাছান মাহমুদ। ‘বিএনপির মিথ্যাচার বক্তব্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে’ এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠন।

পুলিশ সদরদপ্তরে ভারতীয় একটি প্রতিনিধি দলের সফরের কথা উল্লেখ করে শুক্রবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রিজভী বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন বাহিনীগুলোর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করছেন একটি দেশের কূটনীতিকরা। এটি কীসের আলামত? ক্ষমতায় টিকে থাকার জন্য পরনির্ভরশীলতার কারণেই প্রভুদের কাছে রাষ্ট্রীয় গোপনীয়তাকে উম্মুক্ত করে দেয়া হচ্ছে।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ