শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

সার্চ কমিটি ব্যর্থ হলে রাষ্ট্রপতির অসম্মান হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Duduআওয়ার ইসলাম : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু  বলেছেন, 'রাষ্ট্রপতির উদ্যোগকে আমরা সমর্থন জানিয়েছি। আশা করি, সার্চ কমিটি আগামী নির্বাচন নিরপেক্ষ করার লক্ষ্যে সৎ, সাহসী ব্যক্তিদের নিয়ে নতুন ইসি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আর যদি তারা ব্যর্থ হয়, পরোক্ষভাবে রাষ্ট্রপতিকে হেয় করা হবে।'

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলের নামে প্রতিষ্ঠিত 'আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের' উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'দেশের চলমান সঙ্কটের সমাধান বিএনপি আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান করতে চায়। এ ক্ষেত্রে যদি সরকার আমাদের দাবি কর্ণপাত না করে তাদের পছন্দমতো নির্বাচন কমিশন গঠন করে তাহলে রাজপথের আন্দোলনকে বেছে নেয়া ছাড়া বিকল্পপথ থাকবে না।'
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ