রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ

সুপ্রিমকোর্টের মূর্তি অপসারণ ও পাঠ্যসূচি নিয়ে চক্রান্ত বন্ধ করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই সুপ্রিমকোর্টের সামনে লেডি জাষ্টিজ-এর মূর্তি স্থাপন ইসলামের উপর চরম আঘাত। সংখ্যাগরিষ্ঠ খ্রিষ্টান অধ্যুষিত মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের সামনে সর্বোচ্চ আইনপ্রণেতা হিসেবে মহানবী হযরত মুহাম্মদ সা.-এর নাম লিপিবদ্ধ আছে। পার্শ্ববর্তী দেশ ভারতের সুপ্রিমকোর্টের সামনেও কোন মূর্তি নেই। তাহলে বিশ্বের বিপুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সুপ্রিমকোর্টের সামনে গ্রীক দেবী লেডি জাস্টিস-এর মুর্তি কী উদ্দেশ্যে?

তিনি বলেন, ইসলাম ও মুসলিম সাংস্কৃতিক চেতনা ধ্বংসের জন্যই মূর্তি স্থাপন করা হয়েছে। সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে দেবীমূর্তি স্থাপন ইসলামী সভ্যতা সংস্কৃতি ও মুসলমানদের ঈমান আকিদা পরিপন্থী। মূর্তি হলো গজব ও ধ্বংসের প্রতীক। ইতিহাস প্রমাণ করে ইতিপূর্বে যারা মূর্তির পেছনে পড়েছে এবং মূর্তির ভালবাসায় লিপ্ত হয়েছে তারা সকলেই নির্মমভাবে ধ্বংস হয়েছে। এদেশকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্যে একটি মহল ভাস্কর্যের নামে ঢাকাসহ সারাদেশে মূর্তি স্থাপন করছে। তিনি বলেন, ইসলাম এসেছে মূর্তি ধ্বংসের জন্য।

গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারণ এবং শিক্ষানীতি নিয়ে নাস্তিক্যবাদী চক্রান্তের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সমাবেশে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণের দাবিতে ১২ ফেব্রুয়ারি জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও জেলা জজের নিকট এবং ১৫ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নিকট স্মরাকলিপি প্রদানের কর্মসুচী ঘোষণা করেন। এরপরও দাবি না মানলে কঠোর কর্মসুচি পালনের হুশিয়ারী দেওয়া হয়। ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, উত্তর সেক্রেটারী মোহাম্মদ মোশাররফ হোসেন, শ্রমিকনেতা ঈমান উদ্দিন, ছাত্রনেতা শরীফুল ইসলাম প্রমুখ।

পীর সাহেব চরমোনাই সিলেবাস সংশোধন করায় সন্তোষ প্রকাশ করে বলেন, সিলেবাস পরিপূর্ণ সংশোধন এবং শিক্ষানীতি ও শিক্ষা আইন সংখ্যাগরিষ্ট মুসলমানদের চিন্তাচেতনা অনুযায়ী প্রণয়ন করতে হবে।তিনি বলেন, জিটিভি ও জলসা ঘর-এর সাংস্কৃতিক আগ্রাসন থেকে হাজার বছরের মুসলিম বাঙ্গালীত্বকে ধ্বংসের হাত থেকে রক্ষায় ধর্মপ্রাণ জনতাকে এগিয়ে আসতে হবে।

অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সংশোধিত সিলেবাস ও শিক্ষাব্যবস্থা নিয়ে নাস্তিক্যবাদী গোষ্ঠী নতুনভাবে চক্রান্ত শুরু করেছে। নাস্তিক্যবাদীদের যে কোন চক্রান্ত কঠোরহস্তে প্রতিহত করতে হবে। ৯২ ভাগ মুসলমানের চিন্তা চেতনা ভুলুন্ঠিত করে গুটিকয়েক বাম. নাস্তিক-মুরতাদের মনোবাসনা অনুযায়ী শিক্ষানীতি ও পাঠ্যসুচি একটি মহল তৈরির ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি বলেন, হিন্দু ও অন্যান্য ধর্মের ছেলে মেয়েরা তাদের স্ব স্ব ধর্মীয় বিষয়াদী পড়বে, এতে কারো আপত্তি নেই। কিন্তু মুসলমান ছেলে মেয়েদের জন্য হিন্দু ধর্মীয় বিষয়াদী যেভাবে বাধ্যতামূলক করা হয়েছে, তা কোন মুসলমান মেনে নিতে পারে না। বিষয়টি অবশ্যই উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানীমূলক। এই উস্কানীমূলক জঘন্য কাজ যারা করেছে ক্ষমতাসীনরা তাদের চিহ্নিত করে ব্যবস্থা না নিলে শুধু সরকারকেই নয়, গোটা জাতিকে এর মাশুল দিতে হবে।

নেতৃবৃন্দ রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য সরকারকে সকলপ্রকার কুটনৈতিক তৎপরতাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ