শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

এই কমিশনের অধীনে নির্বাচনে যাবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaydul-kaderআওয়ার ইসলাম: নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে অবশ্যই যাবে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার বিকেলে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কাদের এ দাবি করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে অংশ নেবে, আমি নিশ্চিত। এখানে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। অতীতের ভুল যদি তারা এবার করে তাহলে বিএনপি আরো কতটা সংকুচিত হবে তা তাদের মধ্যে, যাদের বুদ্ধি আছে তারা ভালো করেই জানেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে যে সার্চ কমিটি করেছেন এবং এ কমিটির সুপারিশে যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাই।’

আওয়ামী লীগ নেতা আরো বলেন, ‘রাজনৈতিক দলগুলো ১২৮ জনের নাম সুপারিশ করেছিল, তার মধ্যে থেকে নিতে হবে পাঁচজনকে। সার্চ কমিটিতে আমরা পাঁচটি নাম দিয়েছিলাম, বিএনপিও দিয়েছিল। সেখান থেকে বিএনপির একজনকে নেওয়া হয়েছে আর আওয়ামী লীগেরও একজনকে নেওয়া হয়েছে। তাহলে এখানে বৈষম্য কোথায়? অন্যান্য দলের দেওয়া নামও নেওয়া হয়েছে।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ