রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

এসএ টিভির মালিক উপস্থাপকের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‍sa_tvনতুন সিইসিকে ‘গোপাল’ বলায় বেসরকারি চ্যানেল এসএ টিভির মালিক সালাউদ্দিন আহমেদ ও উপস্থাপক ফয়সাল আল মাহমুদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন এক আইনজীবী।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আবু সাঈদের আদালতে মামলাটি করেন ঢাকা বারের আইনজীবী বাহালুল আলম বাহার।

মামলা দায়েরের পর বাদী আদালতে জবানবন্দি দেন। বিচারক এ-সংক্রান্ত আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

মামলার আরজিতে দাবি করা হয়, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে নিয়ে ৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৭ মিনিটে 'লেট এডিশন' অনুষ্ঠানে উপস্থাপক ফয়সাল আল মাহমুদ কটূক্তি করেন। তিনি সিইসিকে ‘গোপাল’ বলে আখ্যা দেন।

এ ছাড়া উপস্থাপক বলেন, ‘এই গোপালদের নিয়ে কি খুলবে জাতির কপাল?’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা খালেদ মাহমুদ চৌধুরী ও বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।

আরজিতে আরো উল্লেখ করা হয়, উল্লিখিত মন্তব্যে অপমান বোধ করায় বাদী একজন নাগরিক হিসেবে দণ্ডবিধির ৫০৫/৫০৫ (খ)/৫০০ ধারায় এ মামলা করেছেন। মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ