মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

খুলনায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_21316" align="alignleft" width="500"]madaripur_ijtema ফাইল ছবি[/caption]

আওয়ার ইসলাম: খুলনায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। আজ ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। নগরীর রূপসী রূপসা (জিরো পয়েন্ট, মোহাম্মদ নগর) এলাকায় আয়োজন করা হয়েছে এই ইজতেমার।

শনিবার, ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।

ইজতেমার আয়োজক সূত্রে জানা গেছে, ছয় লাখ বর্গফুট এলাকায় আয়োজন করা হয়েছে ইজতেমা। ১৬টি দেশের ১২০ জন অতিথি অংশ নিচ্ছেন এতে। তিন দিনের এই আয়োজনে দেশি-বিদেশি তাবলীগি মুরব্বিগণ ঈমান, আকিদা, ইসলামের দ্বীনের দাওয়াত, ইসলাম ধর্ম ও আখিরাত সম্পর্কে দিক-নির্দেশনামূলক মূল্যবান বয়ান দেবেন।

ইজতেমায় অসুস্থদের সেবার জন্য ঢাকা থেকে আগত একটি মেডিক্যাল টিমের পাশাপাশি স্থানীয় একাধিক মেডিক্যাল টিম সার্বক্ষণিক কাজ করবে। এছাড়া বিশেষ ব্যবস্থায় মুসল্লিদের খাবারের জন্য কাঁচাবাজার রাখা হয়ছে ইজতেমা ময়দানের পাশেই।

পুরো ইজতেমা এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৫৪টি সিসি ক্যামেরাসহ ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ইজতেমা মাঠসহ আশপাশের এলাকায় পুলিশ ও র‌্যাবের টহল বাড়ানো হয়েছে।

খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান গণমাধ্যমকে বলেন, ‘খুলনায় তাবলিগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এ ইজতেমাকে টঙ্গি ইজতেমার মতোই রূপ দিতে সবাই আন্তরিকভাবে কাজ করছে। সফলভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য পানি, বিদ্যুৎ, জনস্বাস্থ্য, ওয়াসা, ফায়ার সার্ভিস, খুলনা সিটি করপোরেশন, পিডাব্লিউডি, পল্লী বিদ্যুৎ পিডিবিসহ একাধিক প্রতিষ্ঠান কাজ করছে। ’ বিদেশি মেহমানদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ডিজিএফআই, এনএসআই, সিটিএসবিসহ সব গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে বলে জানান তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ