শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

কাজেই ইসির পরিচয় পাওয়া যাবে: বার্নিকাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

barniআওয়ার ইসলাম : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট বলেছেন, 'নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়া ও পরবর্তী ঘটনাবলি যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে। নতুন ইসিকে কাজের মাধ্যমেই আস্থা অর্জন করতে হবে।'

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকের কারণ হিসেবে বার্নিকাট বলেন, 'রাজনৈতি বিষয়গুলো ভালোভাবে জানতে আমরা সব সময় আলোচনা করে থাকি। এ ছাড়া রোহিঙ্গা ইস্যু নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে।'

তিনি বলেন, 'রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়কেও উদ্যোগ নিতে হবে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চায়।'

বাংলাদেশ রোহিঙ্গাদের নোয়াখালীর ঠেঙ্গারচরে পুনর্বাসিত করার পরিকল্পনা করছে। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ পরিকল্পনা বাস্তবায়ন না করতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে। স্থানীয়রাও এর বিরোধিতা করছে।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গারা ইতিমধ্যে আঘাত পেয়েছে, এমন কিছু আমরা চাইব না যাতে তারা আবারও আঘাত পায়।’

রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন তিনি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ