বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভাষা সৈনিক মুহিউদ্দীন খানকে মরনোত্তর একুশে পদক দিতে হবে: ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jomiyotআওয়ার ইসলাম : আজ ২১ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯ টায় রাজধানীর বারিধারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ছাত্র জমিয়ত বারিধারাস্থ ঢাকা, নায়ায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মুফতি মুনীর হোসাইন কাসেমী। প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

স্বাগত বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত কেন্দ্রীয় সভাপতি মুফতি নাছির উদ্দীন খান এবং আলোচনা করেন, আল্লামা জুনায়েদ আল হাবীব, আল্লামা নাজমুল হাসান, আল্লামা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি মুতীউর রহমান গাজীপুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বারিধারা ছাত্রনেতা সাঈদুল আলম, আব্দুল্লাহ মাহমুদ, আফজাল হোসাইন, মারজানুল বারী ও নূর হোসাইন সবুজের পরিচালনায় অনুষ্ঠিত এতে বক্তারা বলেন, ভাষার মাসে আমরা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মহান আল্লাহর কাছে তাদের মাগফেরাতের জন্য দোয়া কামনা করছি। সাথে সাথে সরকারের কাছে আবেদন করছি, ভাষা সৈনিকদেরকে যেভাবে ২১ শে পদক প্রদান করা হয়। সেখানে বৈষম্য না রেখে সকল ভাষা সৈনিকদেরকে যথাযথ মূল্যায়ণ করা হোক।

ভাষা সৈনিক মরহুম মুহিউদ্দীন খান রহ. বাংলা ভাষায় কুরআনের বঙ্গানুবাদ ও তাফসির করেছেন। তার লিখিত তাফসির সৌদি আরব থেকে রাষ্ট্রীয়ভাবে হাজীদেরকে সরবরাহ করা হতো। তিনি রাসূলের সীরাত রচনা করেছেন বাংলা ভাষায়। তিনি প্রায় দুইশত বই রচনা করেছেন। সম্পাদনা করেছেন মাসিক মদীনা। অথচ তাকে ২১ শে পদক দিয়ে সম্মানিত করা হয়নি। এটা তার অবিচার ও বৈষম্যমূলক আচরণ। সুতরাং তাকে মরনোত্তর ২১ পদক দিয়ে সম্মানিত করা হোক। আমরা সরকারকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা ইসহাক কামাল, মাওলানা তোফায়েল গাজালী, মাওলানা আল আমিন কাসেমী, মাওলানা ওমর ফারুক, হাফেজ বুরহানুদ্দীন, শাহজালাল কাসেমী, নিজাম উদ্দীন আল আদনানসহ বারিধারার দায়িত্বশীলবৃন্দ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ