আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। গত মঙ্গলবার একটি জাতীয় রক্তদান কর্মসূচিতে রক্ত দেওয়ার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। উদ্ভূত নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় তার নিরাপত্তা কঠোর করা হয়েছে এবং তাকে এক প্রাসাদ থেকে অন্য সুরক্ষিত প্রাসাদে সরিয়ে নেওয়া হচ্ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
যুবরাজের চলাফেরা সম্পর্কে অবগত কাতার ও অঞ্চলের বেশ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, ৪১ বছর বয়সি মোহাম্মদ বিন সালমানকে বর্তমানে কঠোর নিরাপত্তাবেষ্টিত এবং বাঙ্কার-সুবিধাসম্পন্ন একাধিক প্রাসাদে রাখা হচ্ছে। তার ব্যক্তিà¦
