মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

এপ্রিলেই প্রধানমন্ত্রীর ভারত সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina bimanআওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের এপ্রিলের প্রথমার্ধে সরকারি সফরে ভারত যাবেন। সফররত ভারতের পররাষ্ট্র সচিব ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে বিষয়টি জানানো হয়।

প্রায় ৩০ মিনিটের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, এপ্রিলের প্রথমার্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে যাবেন।

ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে।

জয়শঙ্কর বলেন, এই সফরে প্রধানত পারস্পরিক স্বার্থ এবং ধাপে ধাপে উন্নয়ন উদ্যোগের পাশাপাশি যোগাযোগ সংযুক্তির বিষয়টিও গুরুত্ব পাবে।

স্থল সীমান্ত এবং ছিটমহল সমস্যাসহ প্রতিবেশী দুই দেশের মধ্যে বিভিন্ন সমস্যার পারস্পরিক সমাধানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের উদ্দেশ্য যদি ভালো হয়, আলোচনার মাধ্যমে আমরা যেকোনো সমস্যার সমাধান করতে পারবো।'

শেখ হাসিনা এই অঞ্চলের জনগণের কল্যাণের জন্য অন্যান্য খাতে সহযোগিতা জোরদার হওয়ায় এই অঞ্চলের দেশগুলোর মধ্যে যোগাযোগ সংযুক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ভারতীয় পররাষ্ট্র সচিব বর্তমানে স্থবির সার্কের প্রসঙ্গ তুলে ধরায় প্রধানমন্ত্রী বলেন, 'আমরা এটি ডুবে যেতে দেব না।'

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এসময় উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালের ৬-৭ জুন বাংলাদেশ সফর করেন।

কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত করতে এবং প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে দুইদিনের সফরে জয়শঙ্কর বৃহস্পতিবার ঢাকায় আসেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ