মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

পরিবহন ধর্মঘটে অচল খুলনা বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trak_dharmaghatখুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। রোববার ভোর ৬টা থেকে খুলনার ১০ জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এতে যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থা দেখা দিয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় সম্প্রতি বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

এ রায়ের প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটি শনিবার অনির্দিষ্টকালের এ ধর্মঘট আহ্বান করে।

৩৪টি বেসিক ইউনিয়নের নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মর্তুজা হোসেন জানান, খুলনা বিভাগের প্রত্যেকটি জেলায় স্বতস্ফূর্তভাবে ধর্মঘট পালিত হচ্ছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ