শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মাদরাসার নাম পরিবর্তন করায় ১ সপ্তাহ ধরে ক্লাস বর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kumillah3কুমিল্লা: দাউদকান্দির স্থানীয় দশপাড়া হযরত কবির উদ্দিন কামিল মাদরাসার নাম পরিবর্তন করে জায়গীর কামিল মাদরাসা করার প্রতিবাদে সাত দিন ধরে শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করছেন।

জানা যায়, জায়গীর গ্রামের মোস্তফা কামাল, মো. সাত্তার, লুত্ফর রহমানসহ ১১ জন ইসলামী আরবি বিশ্ববিদ্যায়ের ভিসি বরাবর মাদরাসার স্থাবর-অস্থাবর সম্পত্তি তাদের দাবি করে আবেদন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তসাপেক্ষে ভারপ্রাপ্ত রেজিস্টার রোশন খান স্বাক্ষরিত একটি পত্র গত সাত দিন আগে মাদরাসায় পৌঁছে। ওই পত্রে মাদরাসাটির নাম ‘জায়গীর কামিল মাদরাসা’ উল্লেখ করলে ছাত্র-ছাত্রীরা অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের ঘোষণা দেন।

মাদরাসার উপাধ্যক্ষ ড. মাওলানা পেয়ার আহম্মেদ বলেন, ‘আমরা আরবি বিশ্ববিদ্যালয় থেকে মাদরাসার নাম পরিবর্তনের পত্র পেয়েছি। ছাত্র-ছাত্রীরা এ খবর পেয়ে ক্লাস বর্জন করছে তাতে শিক্ষকদের কোনো সায় নেই।’

মাদরাসার নাম পরিবর্তনের দরখাস্তকারী মোস্তফা কামাল বলেন, দশপাড়া নামে যে মাদরাসা হয়েছে তা দশপাড়া মৌজায় নয়, সেটি জায়গীর চন্ডিপাশা মৌজায়। এছাড়া এটি আমাদের আদি পুরুষদের সম্পত্তির উপর স্থাপিত।

মাদরাসার অভিভাবক সদস্য বিল্লাল মিয়া জানান, মাদরাসার নাম যাতে পরিবর্তন না করা হয় সেজন্য আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ