মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ধর্মঘট প্রত্যাহার, চলছে গণপরিবহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

poribohon
আওয়ার ইসলাম : দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পরিবহন শ্রমিক সংগঠনগুলো। ফলে রাজধানী ঢাকায় চলাচল শুরু করেছে গণপরিবহন। আন্তঃজিলা বাস চলাচলেও বাঁধা দিচ্ছে না শ্রমিক সংগঠনগুলো। আজ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে সমঝোতা শেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়।
মতিঝিলে বিআরটিএ ভবনের ৬ তলায় বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির অফিসে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি এনায়েতুল্লাহ ও অন্যান্য নেতৃবৃন্দ।
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, 'আমরা এই ধর্মঘট ডাকি নি। শ্রমিকরা যে যার কর্মস্থল থেকে নিজেদের মত করে ধর্মঘট পালন করেছে। সমস্যার কথা বিবেচনা করে শ্রমিকদেরকে এই ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।'
পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে নৌ পরিবহন মন্ত্রী বলেন, আজ সকালে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হয়েছে। সেখানে শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো আইনগত ভাবেই সমাধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ