মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যশোরে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lasযশোরে মাহাবুব (১১) নামে এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত  শিশু মাহাবুব ঢাকার খিলগাঁও এলাকার আব্দুস সালামের ছেলে ।

আজ সকালে যশোর রেলজংশন এলাকার জমাদ্দারপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে রেলপুলিশ। তার পরিহিত পোশাক দেখে ধারণা করা হচ্ছে সে মাদরাসায় পড়াশুনা করতো। শনিবার সকাল ৮টার দিকে এই মরদেহ রেললাইনের ধারে পড়ে থাকতে দেখেন লোকজন।

স্থানীয় বাসিন্দা সুমন জানান, শিশুটির পকেটে ঢাকা থেকে যশোর আসার একটি বাসটিকিট ছিল। তার কাছে মনে হয়েছে, শিশুটি ঢাকা থেকে যশোরে কোথাও তার আত্মীয় বা স্বজনের কাছে এসেছিল।

যশোর রেলওয়ে পুলিশের এসআই ইদ্রিস আলী জানান, স্থানীয় লোকদের দেয়া তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ৯টার দিকে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, তার গায়ে পাঞ্জাবি ও পায়জামা এবং মাথায় টুপি ছিল। ধারণা করা হচ্ছে সে কোনো মাদরাসা ছাত্র।

মরদেহটি রেললাইনের পাশে পড়ে ছিল। তার শরীরে আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে।  তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ