শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সিলেটে ডাকাতি নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sylhet17সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতের হামলায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে আরো একজন নিহত ও অর্ধশতাধিক হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জিলু মিয়া (৭০) ও মফিজ আলী (৬০)। এদের মধ্যে জিলু মিয়া ডাকাতের হামলায় আর মফিজ পুলিশের গুলিতে মারা গেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুখ্যাত ডাকাত সর্দার সোনাই মিয়াকে আটকের সময় ডাকাতদের বল্লমের আঘাতে জিলু মিয়ার মৃত্যু হয়। তিন মোস্তাফা নগরের বাসিন্দা।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ জনতার হাতে আটক ডাকাতকে নিয়ে যেতে চাইলে গ্রামবাসী বাধা দেয়।

এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে রাজানগর গ্রামের মফিজ আলী মারা যান।

সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্যসহ প্রায় অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছেন।

এআরকে