মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

ব্রিটেনে বুরকিনি পরতে বাধা নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

28152_Burkiniব্রিটেনের মুসলিম নারী সাঁতারুরা ‘‌বিকিনি’‌ নয় ‘‌বুরকিনি’‌ পরে এখন থেকে সাঁতারে নামতে পারবেন। সেদেশের মুসলিম নারী ক্রীড়া ফেডারেশনের অনুরোধে বিশেষ এই অনুমতি দিয়েছে দেশটির অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন।

‘‌বুরকিনি’ আসলে ‘‌বিকিনি’‌ আর ‘‌বোরকা’‌র সহাবস্থানে তৈরি একটি পোশাক। মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। শুধু মুখ আর হাতের চেটো আর পায়ের পাতা বেরিয়ে থাকবে।  এতোদিন গা ঢাকা সুইম সুট পরেও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন না মুসলিম নারীরা। কারণ হিসেবে বলা হয়েছিল গা ঢাকা থাকলেও এটি সঠিক নয়।

অবশেষে অনেক অনুরোধের পর ‘‌বুরকিনি’‌তে সাঁতার প্রতিযোগহিতার ছাড়পত্র পেয়েছেন ব্রিটেনের মুসলিম নারী সাঁতারুরা। মূলত ঢিলে ঢালা পোশাক এই ‘‌বুরকিনি’‌। একমাত্র ইংল্যান্ডেই এই পোশাক গ্রহণযোগ্য।

অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে ‘‌বুরকিনি’‌ কী ধরনের পোশাক।  তবে প্রতিযোগিতার আগে ইভেন্ট রেফারি প্রতিযোগীদের পোশাক পরীক্ষা করে নেবেন। তিনি যদি মনে করেন প্রতিযোগী নিয়ম মেনে পোশাক পরেছে, তাহলে কোনও বাধা থাকবে না।

এদিকে ‘‌বুরকিনি’‌–এর অনুমোদন মেলায় অনেক মুসলিম নারী সাঁতারু প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে মনে করছেন অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন। সংস্থার চেয়ারম্যান ক্রিস বোস্টকের মতে এটি খুবই সদর্থক পদক্ষেপ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ