মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চট্টগ্রামে তিন মাদরাসা ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

45623আওয়ার ইসলাম : চট্টগ্রামের বোয়ালখালীতে একই মাদ্রাসার তিন ছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ হওয়ার চার দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তাদের। গত বুধবার বিকেলে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম সৈয়দনগর দারুল কোরআন হেফজখানা থেকে নিখোঁজ হয় তারা। এ ব্যপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো- কক্সবাজার জেলার মহেশখালী থানার সিপাইপাড়ার মো. ছাবেরের ছেলে মো. সাজ্জাদ, ঘোটি ভাঙ্গা এলাকার শামসুল আলমের ছেলে মো. ইমরান ও মগকাটা এলাকার আবদুস শুক্কুরের ছেলে মো.ফয়সাল।

হেফজখানার আরবি শিক্ষক মো. কাউছার জানান, দুই বছর ধরে এ হেফজখানায় তারা পড়াশোনা করে আসছে। হঠাৎ করে গত বুধবার বিকেলে ওই তিন শিক্ষার্থীকে পাওয়া না যাওয়ায় গত বৃহস্পতিবার রাতে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

নিখোঁজদের পরিবার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদ্রাসা শিক্ষক বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরাও তাদের খোঁজাখুঁজি করছি।

ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, হেফজখানার পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ