মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মসজিদ থেকে ইমামকে নিয়ে গেল ডিবি পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

atokফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মাকসুদুর রহমানকে আটক করে নিয়ে গেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার এ খবর দিয়েছে দৈনিক যুগান্তর

এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে একদল ডিবি পুলিশ এসে ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি মাকসুদুর রহমানকে মসজিদ কক্ষ থেকে ব্যবহৃত ল্যাপটপসহ আটক করে নিয়ে যান। আটকের পর তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

তবে কীসের অভিযোগে মুফতি মাকসুদুর রহমানকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামের হাফেজ মাওলানা মুফতি মাকসুদুর রহমান গত ৩ মাস আগে ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হিসেবে যোগ দেন। এরপর থেকেই তিনি এখানেই অবস্থান করে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি ঢাকায় চাকরি করতেন বলে জানা গেছে।

ফুলপুর থানার ওসি আলী আহম্মেদ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিএমপির একদল ডিবি পুলিশ এসে তাকে নিয়ে যায়।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ