মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সারাদেশে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

duaবঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় সারাদেশে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক, বয়স্ক ও সহজ কুরআন শিক্ষার মোট ৫৯ হাজার ৯৬৮টি কেন্দ্রে এবং ইসলামিক মিশনের আওতায় ১৯টি এবতেদায়ী মাদ্রাসা ও ৩৯৫টি মক্তবসহ ৬০ হাজার ৩৮২ স্থানে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্যের রুহের মাগফিরাত কামনাসহ দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া দেশের সকল মসজিদে জুম্মা নামাজের পর বিশেষ মোনাজাত করা হয়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ