মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্ত্রীকে খুন করে স্বামীর আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khun_hotta_aghatসিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক সন্তানের জননী আমিরুন্নেছাকে (২৫) জবাই করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তার স্বামী আলমগীর হোসেন।

শুক্রবার (১৭ মার্চ) ভোররাতে সীমান্তবর্তী উপজেলাটির রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়ার হাওর মধ্যপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমিনা বেগম বাংলানিউজকে বলেন, পারিবারিক কলহের জেরে রাতে ঘুমের মধ্যে স্ত্রী আমিরুন্নেছাকে গলা কেটে হত্যা করেন আলমগীর। তাদের একাটি কন্যা সন্তান রয়েছে।

হত্যাকাণ্ডের পর ঘাতক স্বামী আলমগীর নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্ত্রী হত্যার বর্ণনা দেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আলমগীর আত্মসমর্পণ করেননি। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

তিনি বলেন, দিনের আলোয় সুরতহাল প্রতিবেদন করতে হয়। ঘটনাস্থল থানা থেকে অনেক দূরে থাকায় মরদেহ উদ্ধারে বিলম্ব হচ্ছে।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ