মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গাইবান্ধায় বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sarak_bus_nihatoগাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ৫ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

শনিবার দিনগত রাত ৩টার দিকে জুম্মারঘর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি নৈশকোচ জুম্মারঘর এলে পঞ্চগড় থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এরপর বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ চারজন নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে টহল পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ