মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাঙামাটিতে যৌথ অভিযানে তিন সন্ত্রাসী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Rangamatiরাঙামাটি শহরের রাঙ্গাপানি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা সাতটায় তাদের আটক করা হয় বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে।

আটককৃতরা হলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র গ্রুপের প্রশাসনিক সহকারী কালো বরুণ চাকমা প্রকাশ কালাইয়া (৩৮), সংগঠনের কালেক্টর রোনেল চাকমা প্রকাশ তব্ল (৩২) এবং সহকারী কালেক্টর জিকন তঞ্চ্যাঙ্গ্যা (২৮)।

এ সময় তাদের কাছ থেকে এমটি কার্তুজ , নগদ দুই লাখ ৫৭ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন, ওয়ান ব্যাংকে টাকা জমা দেয়ার স্লিপ, পকেট নোট বুক, ব্যক্তিগত ডায়েরি, চাঁদার হিসাব খাতা, চাঁদা আদায়ের রশিদ, বন বিভাগের সিল মোহর, ওয়ান ব্যাংকের চেক বই, জেএসএস সশস্ত্র গ্রুপের তালিকা, সুজন চাকমা নামের একটি ন্যাশনাল আইডি কার্ড, সশস্ত্র সংগ্রামের বই এবং একটি মোবাইল সিম উদ্ধার করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোকাদ্দেস জানান, চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ