মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ইসরাইল বিরোধী পাঁচ নিন্দা প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Unchrআওয়ার ইসলাম : জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) ইসরায়েলের বিরুদ্ধে পাঁচটি নিন্দা প্রস্তাব পাস করেছে। এর মধ্যে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের জন্য চারটি এবং সিরিয়ার গোলান মালভূমি দখল করে রাখার জন্য একটি নিন্দা প্রস্তাব আনা হয়।

এ সম্পর্কে ফিলিস্তিনের পররাষ্ট্র দফতরের জাতিসংঘ বিভাগের পরিচালক ওমর আওয়াদ তুর্কি সংবাদমাধ্যম আদাদোলু-কে জানান, ‘কাউন্সিল স্বতস্ফূর্তভাবে আমাদের পক্ষে চারটি প্রস্তাব পাস করেছে।’

ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে অবৈধ ইসরায়েলি বসতি বির্মাণ, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, দখল করা ভূখণ্ডে ফিলিস্তিনিদের মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন প্রসঙ্গে চারটি নিন্দা প্রস্তাব আনা হয়।

মানবাধিকার কাউন্সিলে যুক্তরাষ্ট্র ও টোগো ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। অপরদিকে, ৪৭টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। সোমবার শুরু হওয়া কাউন্সিলের সেশন বয়কট করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটেন ইউএনএইচআরসি-কে ‘ইসরায়েল-বিরোধী’ অবস্থান নেওয়ার জন্য অভিযোগ করে। ভবিষ্যতে জায়নবাদী রাষ্ট্রের বিষয়ে এমন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ার বিষয়েও সতর্ক করেছে তারা। তবে এবার ব্রিটেন ওই প্রস্তাবে ভোট দানে বিরত থাকে।

আওয়াদ জানান, আন্তর্জাতিক প্রতিবেদনের ওপর নির্ভর করে ওই প্রস্তাব পাস করে কাউন্সিল। তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে দখল করা ভূখণ্ডে ইসরায়েলি বসতি নির্মাণ যে অবৈধ, তা প্রকাশ পায়। প্রস্তাবে ইসরায়েলের প্রতি সম্প্রসারণ বন্ধেরও আহ্বান জানানো হয়।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই প্রস্তাব সমর্থন করে এবং ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলিতভাবে কাজ করতে আগ্রহী।

সূত্র : মিডল ইস্ট মনিটর

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ