সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

পৃথিবীর ৮০ ভাগ নারী সংসদ সদস্য হয়রানির শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Women mpআওয়ার ইসলাম : বিশ্বের ৮০ শতাংশ নারী সংসদ সদস্য বিভিন্ন ধরনের মানসিক হয়রানির শিকার হন বলে  জানিয়েছে ব্যুরো অফ ওম্যান পার্লামেন্ট। তাদের রাজনীতি ও সংসদে নারী বিষয়ক এক স্টাডিতে এ তথ্য উঠে এসেছে।

শনিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ১৩৬তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে পরিসংখ্যানটি জানান ব্যুরো অফ ওম্যান পার্লামেন্টের প্রতিনিধি।

এদিন সকাল ৮টায় ব্যুরো অফ ওম্যান পার্লামেন্টের বৈঠক দিয়ে শুরু হয় সম্মেলন। এরপর বসে ফোরাম অফ ওম্যান পার্লামেন্টারিয়ানের সভা। এতে সভাপতিত্ব করেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

ব্যুরো অফ ওম্যান পার্লামেন্টের প্রতিনিধি জানান, ৮০ শতাংশ নারী সংসদ সদস্য আবেদনময়ী মন্তব্য শুনেছেন অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি পেয়েছেন। এর মধ্যে ৪৫ শতাংশ নারী সংসদ সদস্যকে হত্যা, ধর্ষণ বা অপহরণের হুমকি দেওয়া হয়েছে। ২০ শতাংশ নারী সংসদ সদস্য যৌন হয়রানির শিকার হয়েছেন এবং তাদের ২৬ শতাংশ হেনস্থার শিকার হয়েছেন শারীরিকভাবে।

 আশঙ্কাজনক তথ্যটি তুলে ধরে ব্যুরো অফ ওম্যান পার্লামেন্টের প্রতিনিধি বলেন, ‘এটি হচ্ছে রাজনীতি এবং সংসদে অংশগ্রহণকারী নারীদের চিত্র। এটি সারা দুনিয়ার সংসদগুলোর মনোযোগ আকর্ষণ করেছে। আমরা নারীর অধিকার এবং ক্ষমতায়ন নিয়ে কাজ করে থাকি। নারীদের প্রতি সহিংস আচরণ বন্ধের জন্য ব্যুরো অফ ওম্যান পার্লামেন্টের পক্ষ থেকে সবাইকে এ স্টাডি প্রচার এবং বিতর্ক করার জন্য উৎসাহ দেওয়া হয়। তাই বিষয়টি নিয়ে ঢাকায় আলোচনা করা হলো।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ