বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাসবুক যদি ইমামের সঙ্গে সালাম ফিরিয়ে ফেলে...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Namaj

আওয়ার ইসলাম : একজন লোক এশার নামাজ ইমামের সাথে এক রাকাত পায় নি, তিন রাকাত পেয়েছে। কিন্তু ভুলে সে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলেছে। সালাম ফেরানোর পর তার স্মরণ হলো যে, সে মাসবুক। তখন তার করণীয় কী?
উত্তর হলো, যদি অসর্তকতা বশত বা ভুলে ইমামের সাথে বা ইমাম সালাম ফেরানোর পূর্বে সালাম ফেলে তাহলে দেরি না করে সাথে সাথে দাঁড়িয়ে যাবে এবং বাকি নামাজ আদায় করবে। সিজদা সাহু করতে হবে না। যদি ইমামের সালাম ফিরানোর পর দেরি করে সালাম ফিরায় তবে সিজদা সাহু করতে হবে। আর যদি উক্ত মাসবুক মনে করে যে, ইমামের সাথে সালাম ফিরাতে হবে তাই সে ইচ্ছা করেই সালাম ফেরায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে।

উত্তর দিয়েছেন : মুফতী মুতীউর রাহমান, প্রধান মুফতী ও শায়খে সানি, দারুল কুরআন চৌধুরীপাড়া মাদারাসা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ