শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সাঈদীর মামলায় রিভিউ শুনানি ১৪ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saydee.মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা প্রসঙ্গে সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদনের শুনানির তারিখ আগামী ১৪ মে নির্ধারণ করেছে আপিল বিভাগ। সাঈদীর পক্ষে করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যর বেঞ্চ আজ বৃহস্পতিবার এই দিন ঠিক করে দেয়।

এর আগে গত ৩ এপ্রিল সাঈদীর সাজার বিষয়ে করা রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় আসে। কার্যতালিকার ১৪৭ নম্বর ক্রমিকে আবেদনটি দেখা যায়। তবে ওই দিন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানিয়েছিলেন সাঈদীর সাজা প্রসঙ্গে সাঈদী ও রাষ্ট্রপক্ষর করা রিভিউ আবেদনের শুনানি ৬ এপ্রিল বৃহস্পতিবার হতে পারে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১।

পরবর্তীতে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপিল বিভাগের এই রায়ের পর ২০১৬ সালের ১২ জানুয়ারি সাঈদীর সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) চেয়ে রাষ্ট্রপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করে। অন্যদিকে, রাষ্ট্রেপক্ষর আবদেনের পাঁচ দিন পর ১৭ জানুয়ারি শাস্তি থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন করেন দেলাওয়ার হোসাইন সাঈদী।

এআর

ইফার সমাবেশ ৩টায়; সারাদেশ থেকে উপস্থিত হচ্ছে লক্ষাধিক মানুষ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ