শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কাশ্মীরে বন্ধ হলো ১০ হাজার ফেসবুক একাউন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Facebook_Whatsupআতাউর রহমান খসরু : ভারত সরকার মুসলিম প্রধান জম্মু ও কাশ্মীরে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপত্তা ঝুঁকির অংশ মনে করছে। তারই অংশ হিসেবে জম্মু-কাশ্মীরে বন্ধ করে দেয়া হয়েছে ১০ হাজার ফেসবুক একাউন্ট এবং পাঁচশত হোয়াটস আপ গ্রুপ।

সরকার অভিযোগ করেছে, কাশ্মীরের স্বাধীনতাকামীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যুব সমাজকে ঐক্যবদ্ধ করছে এবং তাদের সরকারের বিরুদ্ধে অস্ত্রধারণে উৎসাহিত করছে।

কাশ্মীরের পুলিশের মহাপরিচালক শিস পাউলে ভেদ শ্রিনগরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, সামাজিক যোগাযোগ মাধ্যম উপত্যকা  ও দেশের জন্য হুমকি হয়ে উঠছে।

তিনি বলেন, জঙ্গিরা তিন শতাধিক হোয়াটস আপ গ্রুপ পরিচালনা করে এবং প্রত্যেক গ্রুপে গড়ে আড়াইশো সদস্য রয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে, পুলিশ মহাপরিচালকের সংবাদ সম্মেলনের পর জম্মু-কাশ্মীরে ১০ হাজার ফেসবুক একাউন্ট এবং পাঁচশত হোয়াটস আপ গ্রুপ বন্ধ করে দেয়া হয়েছে।

সূত্র : মিল্লি গেজেট

কওমি স্বীকৃতির ঘোষণা অনুষ্ঠানে যারা থাকছেনবেফাকভুক্ত হলো যাত্রাবাড়ী মাদরাসা, কমিটিতে আসছেন আল্লামা মাহমদুল হাসান

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ