শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আজান শোনার জন্য অপেক্ষা করি: প্রিয়াংকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বলিউডের সংগীত তারকা সনু নিগমের আজান নিয়ে মন্তব্যের প্রতিবাদ করেছেন বলিউডের নায়িকা প্রিয়াংকা চোপড়া।

সনু’র ‘মাইকে উচ্চ শব্দে কেন ঘুম ভাঙবে’ এমন মন্তব্যে অনলাইনজুড়ে চলছে সমালোচনার ঝড়। এ প্রেক্ষিতেই প্রিয়াংকা চোপড়া এমন মন্তব্য করলেন।

বলিউড তারকা প্রিয়াংকা চোপড়ার আজান নিয়ে করা মন্তব্যের পুরনো একটি ভিডিও চিত্র শেয়ার করেছেন।

প্রিয়াংকার সেই ভিডিওটিতে এই  অভিনেত্রী বলেছিলেন, ভোপালে তিনি অপেক্ষা করেন আজান শোনার জন্য। সন্ধ্যার সময় বেশ কয়েকটি মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে। সূর্যাস্তের সেই মুহূর্তটা তার সবচেয়ে প্রিয় বলে জানিয়েছিলেন প্রিয়াঙ্কা।

সনুকে যোগ্য জবাব দেয়ার জন্য এটাই আপাতত একমাত্র উদাহরণ হিসেবে ধরে নিয়েছেন অনলাইন ব্যাবহারকারীরা। তবে কালকের পর থেকে আর টুইটারে দেখা মিলেনি সনুর। শোনা যাচ্ছে, বলিউডেও অনেক তারকার রোষানলে পড়েছেন তিনি মুসলিম ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দিয়ে।

আজানের শব্দে ঘুম ভাঙায় বিরক্ত সনু নিগম!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ