শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বাংলাদেশ-ভুটান বাণিজ্য বাড়াতে চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে পাঁচটি চুক্তি সই হয়েছে।

বাণিজ্য ক্ষেত্রে দ্বৈত কর প্রত্যাহার, পণ্যের মান নিয়ন্ত্রণ, কৃষি, বাংলাদেশের নৌপথ ভুটানকে ব্যবহার করতে দেওয়া ও সংস্কৃতি বিষয়ে এ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করে দুই দেশ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রয়েল ব্যাংকুয়েট হল অব গায়ালয়ং থোসংখ্যাংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক শেষে এসব দলিল সই হয়।

দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রেস ব্রিফিং করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব চুক্তি স্বাক্ষর বিষয়ে বলেন, কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এতে বাণিজ্য ক্ষেত্রে বেশ সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে দ্বৈত কর প্রত্যাহার চুক্তির ফলে বাণিজ্য বাড়বে।

দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে দু’দেশের কানেকটিভিটিকে ধরে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি।

জলবিদ্যুতের বিষয়ে ভুটানের প্রধানমন্ত্রী বলেন, জলবিদ্যুতের যে সম্ভাবনা আছে, সেটা গেম চেঞ্জার হতে পারে। ভুটানে তিন দেশের সহায়তা বিদ্যুৎ উৎপাদন হবে এবং এটা আঞ্চলিকভাবে ট্রান্সমিট করবে।

ভুটান থেকে বাংলাদেশে আরও বেশি পণ্য আনার কথ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে তথ্য প্রযুক্তির ওপর বেশি গুরুত্বারোপ করেন তিনি।

যেখানে রাষ্ট্রপতি ছাগল চরান, প্রধানমন্ত্রী মুদি দোকানি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ