শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইন্ডিয়ান কনসুলেটে ইসলামিক ক্যালিওগ্রাফির প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ইন্ডিয়ান কনসুলেটে তিনদিন ব্যাপী ইসলামিক ক্যালিওগ্রাফি প্রদর্শনির আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর শিরোনাম দেয়া হয়েছে, দ্য সিয়াসাত ইসলামিক ক্যালিওগ্রাফি এন্ড কনটেম্পরারি ইসলামিক আর্ট ‘ভিজুয়্যাল ধিকর’।  প্রদর্শনীর উদ্বোধন করেন ইন্ডিয়ার কনসাল জেনারেল মোহাম্মদ নুর রহমান শায়খ এবং সিয়াসাত সম্পাদক জাহিদ আলি খান।

ইন্ডিয়ান কনসুলেট ও সৌদি ইন্ডিয়ান বিজনেস নেটওয়ার্ক যৌথভাবে এ প্রদশর্নীর আয়োজন করেছে। প্রদর্শনীতে যাদের শিল্পকর্ম স্থান পেয়েছে তারা হলেন, নাঈম সাবেরি, ফাহিম সাবেরি, লতিফ ফারুকি, সাইয়েদ ভিকারুদ্দিন, মোহাম্মদ মাজহার উদ্দিন ও নাসির সুলতান।

ইয়ার ইন্ডিয়ার অর্থায়নে পরিচালিত প্রদর্শনীতে একশো শিল্পকর্ম প্রদর্শন করা হয়।

কওমি স্বীকৃতি নিয়ে কী ভাবছেন আলিয়া সংশ্লিষ্টরা

উদ্বোধনী ভাষণে কনসাল জেনারেল মোহাম্মদ নুর রহমান শায়খ বলেন, ক্যালিওগ্রাফি ভারতীয় ঐতিহ্যের অপরিহার্য অংশ। ইন্ডিয়ার এ শিল্পকর্ম দেশের বাইরেও নিজের স্থান করে নিয়েছে তার অনন্য বৈশিষ্ট্য দিয়ে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, থাই কনসাল জেনারেল থানিস এন সংকলা ও সিয়াসাত আর্ট গ্যালারির পরিচালক জহিরুদ্দিন আলি খান।

সূত্র : আরব নিউজ

-এআরকে

স্বীকৃতি ইস্যুতে সংবর্ধনা দেয়া ও নেয়ার সময় হয়নি: মাওলানা ইয়াহইয়া মাহমুদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ