শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

প্রচণ্ড তাপদাহে ভারতে ৩৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রচণ্ড তাপদাহে পুড়ছে ভারত। আবহাওয়া বিভাগের তথ্য মতে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অনেক বেড়ে ৪৫ ডিগ্রিতে পৌঁছেছে।

ভারতের সরকারি সম্প্রচার কেন্দ্র অল ইন্ডিয়া রেডিও (এআইআর) জানায়, এ মাসের শুরু থেকে তাপদাহের কারণে ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভারতের আবহাওয়া বিভাগের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গতকাল পাঞ্জাব, হরিয়ানা, চান্দিগড় ও দিল্লির অনেক স্থানে প্রচণ্ড তাপদাহ চলছে।

বাবরি মসজিদ মামলায় সাবেক বিজেপি প্রধানের বিচারের নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

বিদর্ভ নগরীর কয়েকটি স্থানে এবং ঝাড়খণ্ড, মধ্য প্রদেশ, মধ্য মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের অনেক স্থানে তাপদাহ অবস্থা রেকর্ড করা হয়।

বুধবার মহারাষ্ট্রের চন্দ্রপুরে সর্বোচ্চ ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিন রাজধানী দিল্লিতে তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

তারা তাপদাহ এড়াতে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লোকজনকে পারতপক্ষে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ