শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভারতে এবার চলন্ত গাড়িতে নাবালিকা ধর্ষিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের গড়িয়াহাট থানা এলাকায় এবার চলন্ত গাড়ীতে নাবালিকা ধর্ষিত হয়েছে। ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের গড়িয়াহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা মেয়েটির বয়স আট বছর। পাম অ্যভিনিউ এলাকার বাসিন্দা মেয়েটি টিউশন থেকে ফিরে বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে খেলছিল। এমন সময় ঐ এলাকার বাসিন্দা ফিরোজ চকলেট খাওয়ানোর টোপ দিয়ে গাড়িতে তুলে নেয়। এরপরে পূর্ব বালিগঞ্জ প্লেস এলাকায় গাড়ির মধ্যে ওই নাবালিকা মেয়েটিকে নিগ্রহ করে পেশায় গাড়ির ড্রাইভার ফিরোজ।

বিষয়টি স্থানীয় লোকেদের নজরে এলে তারা ওই নাবালিকা মেয়েটিকে উদ্ধার করেন। বিপদ বুঝে পালানোর চেষ্টা করেছিল অভিযুক্ত ফিরোজ। তাকেও পাকড়াও করে ফেলে স্থানীয় জনতা। এলাকায় টহলদারি পুলিশের হাতে তুলে দেওয়া হয় ফিরোজকে।

অন্যদিকে, ঘরের মেয়েকে খুঁজে দেখতে না পেয়ে পুলিশে যোগাযোগ করে নির্যাতিতা নাবালিকার পরিবার। পুলিশ মারফত তারা গড়িয়াহাট থানার ঘটনা জানতে পারেন।

এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে ভারতে চলন্ত গাড়ির মধ্যে ধর্ষণের শিকার হয়েছিলেন এক তরুণী।

[আফগানিস্তানে সামরিক পোষাক পড়ে তালেবান হামলা: নিহত ৭০]

[মুন্সীগঞ্জে আগুনে পুড়িয়ে কলেজছাত্রী হত্যা]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ