শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সরকার নয়, সংবিধান আমাদের অধিকার দিয়েছে: ওয়াইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এবার এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির তোপের মুখে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সম্প্রত মন্ত্রীর  মুসলিমদের প্রাপ্য মর্যাদা দেয়া বিষয়ক মন্তব্যের প্রতিক্রিয়ায়  ওয়াইসি বলেন,  একজন মন্ত্রীর কাজ ন্যায়বিচার ও সামাজিক সাম্য তৈরি করা। মুসলিমদের মর্যাদা দেওয়ার কথা বলার রবিশঙ্কর কেউ নন। কারণ, সংবিধানই সব ভারতীয় নাগরিককে সমান মর্যাদা দিয়েছে।

দিল্লিতে রবিশঙ্কর একটি অনুষ্ঠানে বলেছেন, ‘আমরা (বিজেপি সরকার) দেশ শাসন করছি। আমরা কি কোনও সংস্থায় কর্মরত মুসলিমকে বরখাস্ত করেছি? কারও উপর কি অত্যাচার করেছি? স্বীকার করছি আমরা মুসলিমদের ভোট পাই না। কিন্তু আমরা ওদের মর্যাদা দিয়েছি কি না বলুন?’ তার উত্তরে ওয়াইসি মুখ খোলেন।

তিনি বলেন, ‘মন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে তিনি আমাদের পাশে না দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন! আমরা বিজেপি–কে ভোট দিই না, ভবিষ্যতেও দেব না। বিজেপি আমাদের মর্যাদা দিয়েছে, এটা বলার রবিশঙ্কর কে? সংবিধানই তো আমাদের মর্যাদা দিয়েছে। সরকার ও দল ক্ষমতায় আসবে এবং চলেও যাবে। কিন্তু সংবিধান সবার উপরে থাকবে।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ