বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের পুনঃসিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ জাতীয় বাজেট ২০২৬-২৭: কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’

বোমের নামে মাকে জড়ানো পাপ: পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কিছু দিন আগেই বিশ্ববাসীর নজরে এসেছে যুক্তরাষ্ট্রের মাদার বোম এবং রাশিয়ার ফাদার বোম। যুক্তরাষ্ট্র আফগানিস্তানে মাদার বোমার বিস্ফোরণ ঘটিয়ে তার জানা দেয় এবং এর পরপরই রাশিয়ার ফাদার বোমার আলোচনা আসে মিডিয়ায়। এবার খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মুখ খুললেন মাদার বোমা নিয়ে।

পারমাণবিক বোমার বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও বিধ্বংসী বোমার নামের সঙ্গে ‘মা’কে জড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ক‌্যাথলিক চার্চের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস।

শনিবার ভ্যাটিকানে একদল শিক্ষার্থীর সামনে এক বক্তৃতায় তিনি বলেন, প্রথম যখন ‘মাদার অব অল বমস’ নামটি তিনি শোনেন তিনি বিব্রত হয়েছিলেন।

“একজন মা নতুন জীবন দেন, আর এই বোমা দেয় মৃত্যু। আর আমরা কি না এই অস্ত্রকে মা বলছি! কি হচ্ছে এসব?”

স্রষ্টার নামে সন্ত্রাস হতে পারে না: পোপ ফ্রান্সিস

চার্চে নামাজ আদায় ও কুরআন পাঠে পোপের অনুমতি

গত মাসে আফগানিস্তানের নানগরহর প্রদেশে ইসলামিক স্টেট জঙ্গিদের এক ভূগর্ভস্থ আস্তানায় ওপর ওই ধরনের একটি বোমা ফেলা হয় যুক্তরাষ্ট্রের সামরিক বিমান থেকে।

২১ হাজার ৬০০ পাউন্ড ওজনের ওই বোমার বিস্ফোরণে অন্তত ৯০ জনের মৃত্যু হয় বলে পেন্টাগন ও আফগান কর্তৃপক্ষের ভাষ্য।

ওই বিস্ফোরকের আনুষ্ঠানিক নাম জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বম (এমওএবি)। তবে পারমাণবিক বোমার বাইরে আকার ও ধ্বংসক্ষমতায় সবচেয়ে বড় বোমা হওয়ায় এটি ‘সব বোমার মা’ নামেই বেশি পরিচিতি পেয়েছে।

২০০৩ সালে প্রথমবারের মত পরীক্ষা চালানো হলেও আফগানিস্থানেই ওই বোমা প্রথমবারের মত ব্যবহার করা হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ