মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কুপিয়ে আহত করা ইমামের অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের কোপে আহত ইমাম মোস্তাফিজুর রহমানের (২৮) জরুরি অস্ত্রোপচার চলছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মোস্তাফিজুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে মোস্তাফিজুরকে ঢামেকে আনা  হয়। এর পর থেকেই জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন জেসমিন নাহার জানান, মোস্তাফিজুরের ঘাড়, পিঠ, বুকসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। এর মধ্যে ঘাড়ের আঘাতটি বেশি মারাত্মক। এখনো চলছে অস্ত্রোপচার। সার্বিকভাবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের খানপুর গ্রামের সোহাগী আহমদিয়া মুসলিম মসজিদে হামলায় গুরুতর আহত হন মোস্তাফিজুর।

ঢামেকে মোস্তাফিজুরকে নিয়ে আসা মোহাম্মদ সোলায়মান জানান, মোস্তাফিজুর রহমানের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলায়। দুই বছর ধরে তিনি ময়মনসিংহের ওই মসজিদে ইমামতি করেন। গতকাল রাতে এশার নামাজের আজান দেওয়ার পর মসজিদে ঢোকেন তিনি। এরপর চার দুর্বৃত্ত ভেতরে ঢুকে পেছন থেকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে।

কোপানোর একপর্যায়ে মোস্তাফিজুর দৌড় দিয়ে বাইরে বের হন। সেখানেও তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। পরে তাঁর মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ