রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয় যাত্রী নিহত এবং কমপক্ষে চল্লিশজন আহত হয়েছে। আজ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে পাঁচজনের লাশ উদ্ধার করা হলেও একজনের লাশ এখনো উদ্ধার করা যায়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো ৪১ জন।
মঙ্গলবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের প্রত্যেকের বয়স ২৮/৩৫ বছরের মধ্যে। তাৎক্ষণিক কারো পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে ৩৪ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ও অপর সাতজনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা গেছে, খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর-ব-১১-০০৮০) ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। পরে পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়ে বাসটি। হতাহতরা সবাই বাসের যাত্রী।
ফায়ার সার্ভিসের একদল তাদের উদ্ধার করে হাসপাতালে। ঘটনাস্থলে আরো একটি লাশ রয়েছে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ