রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আমেরিকাকে সিরিয়ার কুর্দিদের অস্ত্র না দেয়ার আহবান এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে অস্ত্র না দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তিনি বলেছেন, দ্রুতই মার্কিন সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। কুর্দি গেরিলাদেরকে সন্ত্রাসী মনে করে তুর্কি সরকার।

এরদোগান বলেন, “আমি আশা করি এই ভুল দ্রুতই শোধরানো হবে।” মঙ্গলবার মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন সিরিয়ায় যুদ্ধরত কুর্দি গেরিলাদেরকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়ার কথা ঘোষণা করেছে।

এ সম্পর্কে এরদোগান আরো বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠকের সময় তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

আগামী ১৬ মে ওয়াশিংটনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া, আগামী ২৫ মে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠেয় ন্যাটো সামরিক জোটের বৈঠকের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন এরদোগান।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ