রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

জাতিসংঘের প্রস্তাব বাতিলে আমেরিকার কাছে ধর্ণা দিচ্ছে ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি স্থাপন বন্ধের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২৩৩৪ নম্বর প্রস্তাবটি বাতিল করতে আমেরিকার প্রতি আহবান জানিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

জাতিসংঘে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত নিক্কি হ্যালির কাছে লেখা এক চিঠিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় চলতি সপ্তাহের প্রথম দিকে এ অনুরোধ জানিয়েছে। ইসরাইলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

এর পাশাপাশি জাতিসংঘ যেন ফিলিস্তিন ইস্যুতে তাদের তৎপরতা, কর্মসূচি, বাজেট ও জনশক্তি কমিয়ে দেয় তারও আবদার জানিয়েছে তেল আবিব। এছাড়া, চলতি মাসে ফিলিস্তিন বিষয়ক যত আলোচনা হয়েছে তত আলোচনা যাতে না হয় সেজন্য কার্যকর ব্যবস্থা নেয়ার কথা বলেছে ইসরাইলি মন্ত্রণালয়।

গত বছরের ডিসেম্বর মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১৪-০ ভোটে ওই প্রস্তাব পাস করে। প্রস্তাব পাসের সময় নজিরবিহীনভাবে আমেরিকা ভোট দেয়া থেকে বিরত ছিল। প্রস্তাব পাসের পর তৎকালীন ওবামা প্রশাসনের তীব্র নিন্দা জানিয়েছিলেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

প্রস্তাবে বলা হয়েছে-ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বসতি নির্মাণ কর্মসূচি অবৈধ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। দুই রা্ষ্ট্রভিত্তিক ফিলিস্তিন সংকট নিরসনের পথে প্রধান বাধা বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়। প্রস্তাব পাসের পর ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছিলেন, ২০ জানুয়ারি তিনি ক্ষমতা নেয়ার পর নিরাপত্তা পরিষদে ভিন্ন ঘটনা ঘটবে। সুত্র: পার্সটুডে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ