মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাজধানীতে মাদরাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার রাজধানীর উত্তরখান এলাকায় সৎ বাবা কর্তৃক ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে সৎ বাবা শেখ আয়নুল হককে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতা শিশুটি মাদরাসা শিক্ষার্থী।

শিশুটিকে পরীক্ষার জন্য গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন পুলিশসহ স্বজনরা। জানা যায় গত বুধবার দুপুরের দিকে শিশুটিকে ধর্ষণ করা হয়।

এ ব্যাপারে শিশুটির মা জানান, প্রথম স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর গত ১৫ মাস যাবৎ শেখ আয়নুল হক নামে এই ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। আয়নুল হকের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, বুধবার দুপুরে আমি বাসায় না থাকায় তার সৎ বাবা আমার মেয়েকে ধর্ষণ করে।

উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মা নিজেই বাদী হয়ে বর্তমান স্বামী আয়নুল হকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে আয়নুল হককে গ্রেফতার করা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ