শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ময়মনসিংহে ইসলামী যুব আন্দোলনের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ:  ইসলামী আন্দোলন বাংলাদেশর সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

আজ ১৪ মে রবিবার বিকাল ২ টায় ময়মনসিংহ শহরের মুসলিম ইনস্টিটিউট হলে ময়মনসিংহ জেলা যুব আন্দোলনের আহবায়ক মাওলানা সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে জেলা যুব আন্দোলনের যুগ্ম আহবায়ক মাওলানা খালেদ সাইফুল্লাহ সঞ্চালনায় জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ও জেলা আন্দোলনে কমিটি ঘোষণা করেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক মাওলানা মামুনুর রশিদ।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুক্তাগাছা উপজেলা যুব আন্দোলনের আহবায়ক মাওলানা আনিছুর রহমান, ফুলবাড়ীয়া উপজেলা যুব আন্দোলন আহবায়ক মাওলানা মনিরুজ্জামান, ত্রিশাল উপজেলা যুব আন্দোলনের আহবায়ক জহিরুল ইসলাম, মাওলানা মানাযির হাসান তাবসীর সহ প্রমুখ।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা নেছার উদ্দীন মাওলানা সাইফুল্লাহ মানছুরকে সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন।

ইসলামী যুব আন্দোলনের কর্মীচিন্তা

ইসলামী যুব আ‌ন্দোল‌নের পূর্ণাঙ্গ ক‌মি‌টি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ