রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

লেবান সেনাবাহিনীর কাছে হিজবুল্লাহর সীমান্ত ফাঁড়ি হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উগ্র সন্ত্রাসীদের কাছ থেকে সিরিয়া সীমান্তবর্তী কয়েকটি সীমান্ত ফাঁড়ি মুক্ত  করে দেশটির সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা।

শুক্রবার আল-মানার টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক খবরে হিজবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, সেনাবাহিনী এরইমধ্যে বালবেক অঞ্চলের এসব সীমান্ত ফাঁড়ির দায়িত্ব বুঝে নিয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, সেনাবাহিনীর কাছে চারটি ফাঁড়ি হস্তান্তর করা হয়েছে।

বালবেক এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা তাদের মিশন সফলভাবে শেষ করেছে বলে সংগঠনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ঘোষণা করার একদিন পর এসব ফাঁড়ি হস্তান্তর করা হয়। তবে লেবানন সীমন্তবর্তী সিরিয়ার অভ্যন্তরে হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান অব্যাহত থাকবে বলে হাসান নাসরুল্লাহ জানিয়েছেন।

[তুরস্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২৪]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ