মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবার বিরুদ্ধে হত্যা মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন বগুড়ার একজন আইনজীবি।
অভিযোগ মুশফিকুর রহিমের বাব মাহবুব হামিদ এবং সহযোগীরা তার স্কুল পড়ুয়া কিশোর ছেলে মাসুক ফেরদৌসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে।
বগুড়া সদর থানার ও.সি মো এমদাদ হোসেন জানিয়েছেন, আইনজীবী এমদাদুল হক অভিযোগ করেছেন, পারিবারিক শত্রুতার জের ধরে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা এবং চাচা তাদের সহযোগীদের নিয়ে ১৩ মে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেদম প্রহার করে। সেই প্রহারে তার কিশোর ছেলে মারা যায়।
মুশফিকুর রহিমের বাবা মাহমুব হামিদকে প্রধান আসামী করে মোট ১৬ জনকে অভিযুক্ত করেছেন ঐ আইনজীবী।
ওসি মো এমদাদ হোসেন জানিয়েছেন পুলিশ এই অভিযোগের তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্তদের সাথে এখনো যোগাযোগ করা যায়নি।
মুশফিকুর রহিম বর্তমানে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছেন।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ