রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন: এগিয়ে আছেন হাসান রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শুক্রবার অনুষ্ঠিত ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করতে শুরু করেছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ পর্যন্ত গণনা করা ভোটে দেখা যাচ্ছে, বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি এক কোটি ৪৬ লাখ ১৯ হাজার ৮৪৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম রায়িসি এ পর্যন্ত পেয়েছেন এক কোটি এক লাখ ২৫ হাজার ৮৫৫ ভোট। এ ছাড়া, বাকি দুই প্রার্থী মোস্তফা আগা-মিরসালিম এবং মোস্তফা হাশেমি-তাবা পেয়েছেন যথাক্রমে দুই লাখ ৯৭ হাজার ২৭৬ এবং এক লাখ ৩৯ হাজার ৩৩১ ভোট।

এ পর্যন্ত পাওয়া ভোটের শতকরা হিসাব হচ্ছে- হাসান রুহানি পেয়েছেন ৫৬.৩০ ভাগ এবং ইব্রাহিম রায়িসি পেয়েছেন ৩৮.৯৯ ভাগ ভোট। বাকি দুই প্রার্থী মোস্তফা আগা-মিরসালিম এবং মোস্তফা হাশেমি-তাবা পেয়েছেন যথাক্রমে ১.১৪ ভাগ ও ০.৫৩ ভাগ ভোট।

নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার স্থানীয় সময় সকাল ৯টায় জানিয়েছে, দুই কোটি ৫৯ লাখ ৬৬ হাজার ৭২৯টি ব্যালট পেপার এ পর্যন্ত গণনা করা হয়েছে। এর মধ্যে বৈধ ভোট ছিল  দুই কোটি ৫১ লাখ ৮২ হাজার ৩১০টি।

মক্কা-মদীনা ছাড়া গোটা সৌদি আরব ধ্বংস করে দেয়া হবে: হোসেইন দেহকান

এর আগে কয়েক দফা সময় বাড়িয়ে শুক্রবার মধ্যরাতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। তখন ব্যালট পেপারের হিসাব তুলে ধরে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, মোট চার কোটি ২০ লাখ ভোটার এবারের নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ