মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জানাযায় যাওয়ার পথে নিজেরাই লাশ হলেন তিন জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জানাযায় অংশ নিতে যাওয়ার পথে নিজেরাই লাশ হলো তিন মাইক্রোবাস যাত্রাী। আজ শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাঁশবাড়িয়া এলাকায় রোলিং মিলের সামনে মাইক্রোবাস পুকুরে পড়ে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ১০ জন।

নিহতরা হলেন মাইক্রোবাসের যাত্রী নাছির উদ্দিন ও সোলেমান আলম এবং মনিকা রাণী (৪৫) নামের এক পথচারী।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাইক্রোবাসে করে কয়েকজন চট্টগ্রাম শহর থেকে মীরসরাইয়ে তাঁদের এক আত্মীয়র জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন তাঁরা।

বার আউলিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মাইক্রোবাসটিতে চালকসহ আটজন ছিলেন। পথে বাঁশবাড়িয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক পথচারীসহ তিনজন মারা যান। এ ঘটনায় দুই পথচারীসহ ১০ জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, আহতদের মাইক্রোবাসের ভেতর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ