মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, জামায়াত নেতার মেয়ে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও কটূক্তির ঘটনায় দায়ের করা মামলায় দিনাজপুরে মাকসুদা আক্তার সুমি নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিনগত রাত ৩টার দিকে উপজেলার বামনগড় (বাগানবাড়ি) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুমি (২২) স্থানীয় জামায়াত নেতা মোকছেদ আলীর মেয়ে। তিনি নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এর আগে রাত ১১টার দিকে নবাবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক মো. তবিবুর রহমান।

তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে সুমি তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও তাকে নিয়ে কটূক্তি করেন।

নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার জানান, ঘটনার সত্যতা পেয়ে রাতেই সুমিকে গ্রেফতার করা হয়েছে।

আলেমদের নিয়ে নতুন দল গঠনের প্রস্তাব ওবায়দুল কাদেরের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ