রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

১০০ কোটি ডলারের অস্ত্র হারিয়ে ফেলেছে মার্কিন সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরাক ও কুয়েতে পাঠানো ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জামের তথ্য নেই মার্কিন সেনাবাহিনীর কাছে।  ২০১৬ সালের মার্কিন সরকারের একটি অডিট প্রতিবেদনের উল্লেখ করে এমনটাই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আল-জাজিরাতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, তথ্য প্রাপ্তির অধিকার আইনের মাধ্যমে মানবাধিকার সংস্থাটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক থেকে এমনটাই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে।

প্রাপ্ত তথ্য অনুসারে, কুয়েত ও ইরাকে মোতায়েন করা বিপুল পরিমাণ সামরিক অস্ত্র ও সরঞ্জামের অবস্থান সম্পর্কিত তথ্যের কোনও আপডেট নেই। বর্তমানে এই সমস্ত অস্ত্রের পরিমাণ সম্পর্কেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে তথ্য নেই। অ্যামনেস্টি জানিয়েছে, যেসব তথ্য আছে সেগুলোও পূর্ণাঙ্গ নয়। ফটোকপি করা তালিকা, হাতে লেখা রশিদ এবং কেন্দ্রীয় ডাটাবেজে তথ্য সংরক্ষণ না করায় প্রচণ্ড ভুল থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অস্ত্র নিয়ন্ত্রণ ও মানবাধিকার বিষয়ক গবেষক প্যাট্রিক উইলকেন বলেন, এই অডিট প্রতিবেদনে অঞ্চলটিতে মার্কিন সেনাবাহিনীর মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র নজরদারি ও ব্যবস্থাপনায় বিপজ্জনক দুর্বলতা বেরিয়ে এসেছে। এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরাকে চেইন অব কমান্ডের ঘাটতি থাকার কারণে বিপুল পরিমাণ অস্ত্র ইসলামিক স্টেট (আইএস)-এর হাতে চলে গিয়েছে। উইলকেন আরও বলেন, এতদিন ধরে সতর্ক করার পরও একই ধরনের সমস্যা এখনও রয়ে গিয়েছে।

অন্যদিকে, মার্কিন সেনাবাহিনীর এতবড় গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়াতে রীতিমত কোনঠাসা মার্কিন ফোর্স। রাতারাতি এহেন খবরের পরেই মার্কিন সেনাবাহিনীর বিজ্ঞপ্তি, দ্রুত তাদের এই সমস্যা সমাধান করা হবে।

সুত্রঃ কলকাতা ২৪

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ