সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রোববার মাতুয়াইলে শুরু হচ্ছে নাহু, ছরফ ও আরবি ভাষা প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া উসমান ইবনে আফফান রা. এর উদ্যোগে নাহু সরফ ও আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে আগামী ১ রমজান। ২৫ শাবান ক্লাস শুরুর হওয়ার কথা থাকলেও কওমি মাদরাসায় দাওরায়ে হাদিসের পরীক্ষা শেষ না হওয়ায় কোর্সের সময় পিছিয়ে দেয়া হয়।

পুরো রমজান ব্যাপী কোর্সটিতে আরবি ইবারতে যারা দুর্বল, নাহু সরফ বুঝতে সমস্যা ও যারা আরবির অর্থ সহজে করতে পারেন না তাদেরকে বিষয়গুলো হাতে কলমে শেখানো হবে। এছাড়াও কোর্সে অংশগ্রহণ কারীরা আরবিতে চিঠি, দরখাস্ত বা রচনা লেখা ও বক্তৃতা করতে পারবেন সহজে। সর্বপরি শিক্ষার্থীদের নাহু ও সরফে যোগ্য করে গড়ে তোলা হবে।

কোর্সে প্রশিক্ষণ প্রদান করবেন, বিশিষ্ট নাহুবিদ মাওলানা মাহমুদুল হাসান সিরাজী, বিশিষ্ট নাহুবিদ মুফতি এমদাদুল্লাহ, বিশিষ্ট সরফবিদ মুফতি শফিকুল ইসলাম, বিশিষ্ট ভাষাবিদ মাওলানা আবুল বাশার।

এ ব্যাপারে জামিয়া উসমান ইবনে আফফান রা. মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সিরাজী বলেন, সামান্য কিছু টেকনিকের কারণে অনেক ছাত্রই নাহ সরফে কাচা থেকে যান। আরবি ভাষায় কথা বলতেও সমস্যা বোধ করেন। তাদের জন্যই এই কোর্সের আয়োজন। মাসব্যাপী এই কোর্স করার পর আশা করি সেই সমস্যা থাকবে না।

উল্লেখ্য, মাদরাসাটি ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে অবস্থিত। বাংলাদেশের যে কোনো স্থান থেকে যাত্রাবাড়ী/চিটাগাং রোড থেকে বাসে মাতুয়াইল মা ও শিশু হাসপাতাল রিক্সা যোগে কলেজ রোড হয়ে মোঘল নগর জামিয়া উসমান ইবনে আফফান রা. মাদরাসা।

যে কোনো তথ্যের জন্য ফোন: 01911644124, 01580113213, 01762100256, 01835318192, 01632913033

২য় বর্ষে আওয়ার ইসলাম; বর্ষপূতির নানা উদ্যোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ